Logo
Logo
×

Advertisement

জাতীয়

কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত, প্রাথমিক ধারণা বেবিচকের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১২:৫৫ পিএম

কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত, প্রাথমিক ধারণা বেবিচকের

সংগৃহীত ছবি

Advertisement

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে। তবে বিষয়টি নিশ্চিতভাবে জানতে আমরা সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ তদন্ত রিপোর্টের অপেক্ষায় আছি।’

বেবিচক চেয়ারম্যান আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা আগুনের উৎস, ক্ষয়ক্ষতির পরিমাণ ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে করণীয় সম্পর্কে সুপারিশ দেবে।

তদন্ত দল ফায়ার সার্ভিস, পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষের সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

গত শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগে। সাত ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। এতে শত শত কোটি টাকার আমদানি পণ্য পুড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস, বেবিচক ও সিভিল এভিয়েশন মন্ত্রণালয়সহ একাধিক সংস্থা পৃথকভাবে তদন্ত শুরু করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বেবিচকে নজিরবিহীন জিও জালিয়াতি

নথি বদলে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কর্মকর্তা বেবিচকে নজিরবিহীন জিও জালিয়াতি

বেবিচকে পদোন্নতি নিয়ে প্রশ্ন, বিধি মানার দাবি কর্মকর্তাদের

বেবিচকে পদোন্নতি নিয়ে প্রশ্ন, বিধি মানার দাবি কর্মকর্তাদের

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

সৌদির সঙ্গে বিমান যোগাযোগে নতুন মাইলফলক, বাড়ছে যাত্রী ও কার্গো সুবিধা

থার্ড টার্মিনালের উদ্বোধন ডিসেম্বরে, ব্যয় নিয়ে ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ বেবিচকের

থার্ড টার্মিনালের উদ্বোধন ডিসেম্বরে, ব্যয় নিয়ে ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ বেবিচকের

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ২৫ বছর চাকরি, শাস্তি শুধু বদলি!

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ২৫ বছর চাকরি, শাস্তি শুধু বদলি!

আরও পড়ুন

দুই সংসদীয় কমিটির বৈঠক বিমানবন্দরে হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

বিমানবন্দরে হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

রমজানে নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি নেই: বাণিজ্যমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি নেই: বাণিজ্যমন্ত্রী

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

৪৯তম বিসিএস ৬৫১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন, যোগদানের সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়

৬৫১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন, যোগদানের সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম