Logo
Logo
×

Advertisement

জাতীয়

পছন্দের প্রতীক পেল নতুন রাজনৈতিক দল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৭:৩২ পিএম

পছন্দের প্রতীক পেল নতুন রাজনৈতিক দল

ফাইল ছবি

Advertisement

আদালতের আদেশে নতুন দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)। দলীয় প্রতীক হিসেবে পেয়েছে হাতি। রোববার (২৬ অক্টোবর) দলটির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়ের হাতে নিবন্ধন সনদ তুলে দেয় নির্বাচন কমিশন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন ১১১২২/২০১৮ এর সূত্রে গত ২৩শে জুলাই আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী, বাংলাদেশ রিপাবলিকান পার্টিকে (বিআরপি) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ইসি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।

দলের জন্য হাতী প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর ৫৭।

হাতি প্রতীক পাওয়ার পর পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয় গণমাধ্যমকে বলেন, ‘গণতন্ত্রের বিজয় হয়েছে। আমি ন্যায়বিচার পেয়েছি।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির প্রতীকও হাতি। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একের পর এক দেশে বি'ক্ষোভ-লু'টপা'টসহ আন্তর্জাতিক সব খবর

একের পর এক দেশে বি'ক্ষোভ-লু'টপা'টসহ আন্তর্জাতিক সব খবর

ভারতকে ভাঙার চেষ্টা সফল হবে না: আরএসএস প্রধান

ভারতকে ভাঙার চেষ্টা সফল হবে না: আরএসএস প্রধান

চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ

চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ

মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা

মিষ্টির শূন্য আসনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা

৫ ধাপে হবে ইউপি নির্বাচন, কবে কোন ধাপ

৫ ধাপে হবে ইউপি নির্বাচন, কবে কোন ধাপ

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

আরও পড়ুন

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

অবকাশকালীন ছুটির পর আজ খুলছে সুপ্রিম কোর্ট

অবকাশকালীন ছুটির পর আজ খুলছে সুপ্রিম কোর্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম