Logo
Logo
×

Advertisement

জাতীয়

রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১০:০৪ এএম

রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

ফাইল ছবি

Advertisement

শুষ্ক আবহাওয়া ও তীব্র গরমের পর রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৯ অক্টোবর) রাজধানী ও এর আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। 

আবহাওয়া অধিদফতর বিবৃতিতে বলেছে, আজ রাজধানী ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বেলা ১২টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের কিছু সময় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এসময় দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঘূর্ণিঝড়ের শঙ্কা, আগাম ধান কাটার পরামর্শ

ঘূর্ণিঝড়ের শঙ্কা, আগাম ধান কাটার পরামর্শ

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

টাইফুন চাম্পির আঘাতে ভয়াবহ ক্ষতির শঙ্কা, শত শত ফ্লাইট বাতিল

টাইফুন চাম্পির আঘাতে ভয়াবহ ক্ষতির শঙ্কা, শত শত ফ্লাইট বাতিল

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

আরও পড়ুন

‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীর

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীর

থার্ড টার্মিনাল চুক্তি: কঠিন ৪ শর্তে দরকষাকষি আটকে দিয়েছে জাপান

থার্ড টার্মিনাল চুক্তি: কঠিন ৪ শর্তে দরকষাকষি আটকে দিয়েছে জাপান

‘ভয় দেখিয়ে লাভ নেই, বিএনপি রাজপথের দল’

‘ভয় দেখিয়ে লাভ নেই, বিএনপি রাজপথের দল’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম