Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রেস সচিব

আলী রীয়াজ ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছেন, এটি ডাহা মিথ্যা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০১:৫২ পিএম

আলী রীয়াজ ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছেন, এটি ডাহা মিথ্যা

আলী রীয়াজ ও শফিকুল আলম। ফাইল ছবি

Advertisement

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বলেন, ৯ মাসে ৮৩ কোটি টাকা খরচ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজ পালিয়ে গেছেন বলে এক ব্যক্তি বিভ্রান্তি ছড়াচ্ছেন। কিন্তু এই টাকার হিসাব তিনি কোথায় পেলেন আমার জানা নাই। এখন ডাহা মিথ্যা বললে অনেকের জনপ্রিয়তা বাড়ে। তাই জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেকেই মিথ্যাচার করে থাকেন।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোনার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, বিদেশে প্রচলন আছে, টেলিভিশনে কাকে আপনি টকশোতে আনবেন- যাকে আপনি টকশোতে আনবেন তিনি অত্যন্ত সত্যবাদী মানুষ এবং তার গ্রহণযোগ্যতা আছে। কিন্তু আমাদের দেশে চলে এটার বিপরীত। একটা লোক যদি ডাহা মিথ্যা কথা বলে, তাকে আপনি টকশোতে আনছেন। কারণ তাকে আনলে আপনার টকশোটা গরম হবে। টিভির জনপ্রিয়তা বাড়বে। তাহলে কী হলো- টিভি হিসেবে আপনি জোর করে তাকে দিয়ে বলানো মিথ্যা কথাটা জনগণকে দিচ্ছেন। এই মিথ্যা প্রচারিত হচ্ছে, সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। আপনি এগুলো জেনেও তাকে আপনি ডেকে আনছেন।

শফিকুল আলম আক্ষেপ করে বলেন, আমরা মাইলস্টোন নিয়ে মিথ্যাচার দেখেছি, আমরা সেন্টমার্টিন নিয়ে এমন কোনো মিথ্যাচার বাদ যায়নি, যা বলা হয়নি। আমরা উপদেষ্টাদের নাগরিকত্ব নিয়ে মিথ্যাচার দেখেছি, আমরা মিনিস্ট্রি নিয়ে মিথ্যাচার দেখছি, সেনাবাহিনী নিয়ে মিথ্যাচার দেখেছি। সুতরাং এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আ.লীগের বয়ান’: শফিকুল আলম

জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আ.লীগের বয়ান’: শফিকুল আলম

এআরটি চুক্তি: কে মিথ্যা পররাষ্ট্রমন্ত্রী নাকি জামায়াত আমির

শফিকুল আলমকে প্রশ্ন খালেদ মহিউদ্দিনের এআরটি চুক্তি: কে মিথ্যা পররাষ্ট্রমন্ত্রী নাকি জামায়াত আমির

ঐকমত্য কমিশনকে কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যায় না: সারা হোসেন

ঐকমত্য কমিশনকে কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যায় না: সারা হোসেন

অন্তর্বর্তী সরকার কেন পে স্কেল দিতে পারেনি, জানালেন সাবেক প্রেস সচিব

অন্তর্বর্তী সরকার কেন পে স্কেল দিতে পারেনি, জানালেন সাবেক প্রেস সচিব

‘ওই চল যমুনা যাই!! আজকে ইউনূস সরকারের...!!’

সাবেক প্রেস সচিব শফিকুল আলমের পোস্ট ‘ওই চল যমুনা যাই!! আজকে ইউনূস সরকারের...!!’

টিকা নিয়ে আহমাদুল্লাহ, আজহারি ও শফিকুল আলমের বক্তব্য নিয়ে যা জানা গেল

টিকা নিয়ে আহমাদুল্লাহ, আজহারি ও শফিকুল আলমের বক্তব্য নিয়ে যা জানা গেল

আরও পড়ুন

সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম