‘চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:২৩ পিএম
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
সোমবার (১০ নভেম্বর) সকালে পতেঙ্গা এলাকার লালদিয়া চর কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তিনি জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় ৩২ একর জমির ওপর কন্টেইনার টার্মিনাল নির্মাণ করছে, যার মধ্যে ১৪ একর জায়গায় ইয়ার্ড নির্মিত হয়েছে। এতে বন্দরের ধারণক্ষমতা আরও ১০ হাজার একক কন্টেইনার বাড়বে। এছাড়া বন্দরের ট্যারিফ বাড়ানোর আগে সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও জানান তিনি।
পরে সকাল ১১টার দিকে বঙ্গোপসাগরের কোলঘেঁষা বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা।

