Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রধান বিচারপতির বাসভবনসহ যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম

প্রধান বিচারপতির বাসভবনসহ যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

Advertisement

আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্টের গেটসহ কয়েকটি এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারার ক্ষমতাবলে আগামী ১১ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সম্মুখস্থ এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, বিভিন্ন দাবি-দাওয়া বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় সতর্ক করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠদের পুরস্কৃত করল ডিএমপি

অপরাধ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠদের পুরস্কৃত করল ডিএমপি

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ৯১৫ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ৯১৫ মামলা

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৫২

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৫২

আরও পড়ুন

মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় ডিবি কর্মকর্তার সাক্ষ্য

মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় ডিবি কর্মকর্তার সাক্ষ্য

গণতন্ত্রকে সমুন্নত রাখতে সরকার আন্তরিক: ডেপুটি স্পিকার

গণতন্ত্রকে সমুন্নত রাখতে সরকার আন্তরিক: ডেপুটি স্পিকার

৩১ দফা সংস্কার বাস্তবায়নে মাঠ পর্যায়ে সমন্বয়ের পরামর্শ সংসদীয় কমিটির

৩১ দফা সংস্কার বাস্তবায়নে মাঠ পর্যায়ে সমন্বয়ের পরামর্শ সংসদীয় কমিটির

সংসদ সচিবালয়ে ১৬ পদে দ্রুত নিয়োগের সুপারিশ, অন্তর্বর্তী সরকারকালীন কমিটি বিলুপ্ত

সংসদ সচিবালয়ে ১৬ পদে দ্রুত নিয়োগের সুপারিশ, অন্তর্বর্তী সরকারকালীন কমিটি বিলুপ্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম