Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘ঢাকার বাইরে থেকে লোকজন এসে টাকার বিনিময়ে মিছিল করে চলে যায়’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম

‘ঢাকার বাইরে থেকে লোকজন এসে টাকার বিনিময়ে মিছিল করে চলে যায়’

ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেছেন, ঢাকার বাইরে থেকে লোকজন ঢাকায় এসে টাকার বিনিময়ে মিছিল করে আবার ঢাকার বাইরে চলে যায়। এসব ঘটনায় অক্টোবর থেকে ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখেছি, হেলমেট ও মাস্ক পরে ভোর বেলায় কিংবা ব্যস্ত সময়ে ককটেল বিস্ফোরণ করা হচ্ছে। ককটেল বিস্ফোরণ করানোর জন্য অপ্রাপ্তবয়স্ক ছেলেদের ব্যবহার করা হচ্ছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সাজ্জাদ আলী বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল গত ১১ দিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ১৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। 

তিনি আরও বলেন, গত দুই দিনে রাজধানীতে ৯টি গাড়িতে আগুন লাগানো হয়েছে। এসব ঘটনায় গত দুইদিনে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৭টি মামলা করা হয়েছে। গত অক্টোবর থেকে এখন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ দুটি দল ও তাদের অঙ্গ-সংগঠন অস্তিত্ব জানান দেওয়ার জন্য ১৪টি ঝটিকা মিছিল করেছে।

আগামী ১৩ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনো আশঙ্কা নেই ও চিন্তার কোনো কারণ নেই। ঢাকাবাসী তৎপরতা রুখে দেবে। ওইদিন বিপুলসংখ্যক পুলিশ সদস্যসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকায় মোতায়েন থাকবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০

ঢাকার দুই থানায় নতুন ওসি, কয়েকজন পুলিশ কর্মকর্তার রদবদল

ঢাকার দুই থানায় নতুন ওসি, কয়েকজন পুলিশ কর্মকর্তার রদবদল

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫

বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা

বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর কাছে এক মাসের জন্য দায়িত্ব চান মিলন

প্রধানমন্ত্রীর কাছে এক মাসের জন্য দায়িত্ব চান মিলন

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী

দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম