Logo
Logo
×

Advertisement

জাতীয়

পদত্যাগ করলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম

পদত্যাগ করলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান

মইনুল ইসলাম খান। ফাইল ছবি

Advertisement

চাকরির বয়স ১০ মাস বাকি থাকতেই বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মইনুল খান পদত্যাগ করেছেন। 

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা গেছে।

মইনুল খান ওমরাহ করার উদ্দেশে বর্তমানে সৌদি আরব রয়েছেন, যে কারণে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। 

বাণিজ্যসচিব মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেছেন, অনানুষ্ঠানিকভাবে মইনুল খান আগেই জানিয়েছিলেন যে তিনি স্বেচ্ছা অবসরে যেতে চান।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে করা তার পদত্যাগপত্রের আবেদনে ৩০ অক্টোবর উল্লেখ রয়েছে। আবেদনপত্রের কপি বাণিজ্য মন্ত্রণালয়ে রয়েছে।

গত ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় যে সরকারি আদেশ (জিও) করেছে, সে অনুযায়ী ২৬ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত তার ছুটি ২০ দিনের।

মঙ্গলবার বিটিটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, অফিসের সামাজিক মাধ্যম গ্রুপে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। ওই গ্রুপে সহকর্মীদের কাছে সরকারি চাকরি থেকে ঐচ্ছিক অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। সেখানে তিনি তার চাকরিজীবনে প্রায় ৩২ বছর সরকারের বিভিন্ন পদ ও স্থানে সর্বোচ্চ পেশাদারত্বের কথাও উল্লেখ করেন। তিনি জানান, সার্বিকভাবে তিনি নিজ যোগ্যতায় সরকারের জন‍্য সব সময় ‘ভ‍্যালু’ সংযোজন করার চেষ্টা করেছেন।

মাইনুল ইসলাম খান গবেষণা ও শিক্ষায় আগ্রহী। তিনি চাকরি ছেড়ে দিয়ে আগ্রহের জায়গায় কাজ করতে চান বলে জানিয়েছেন তার সহকর্মীদের।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের গ্রাজুয়েট ছিলেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ

২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের

২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের

জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ পদক্ষেপ সরকারের

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ পদক্ষেপ সরকারের

বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার

সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহদী আমিন

সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহদী আমিন

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা সরকারের

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা সরকারের

আরও পড়ুন

দিবস উদযাপন-পালন ও ছুটি নিয়ে সরকারি অফিসকে জরুরি নির্দেশনা

দিবস উদযাপন-পালন ও ছুটি নিয়ে সরকারি অফিসকে জরুরি নির্দেশনা

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সাবেক এমপি নূর মোহাম্মদ আরেক মামলায় গ্রেফতার

সাবেক এমপি নূর মোহাম্মদ আরেক মামলায় গ্রেফতার

ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি

ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম