Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

৬ দলের সঙ্গে সংলাপে ইসি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১১:০১ এএম

৬ দলের সঙ্গে সংলাপে ইসি

ছবি: সংগৃহীত

Advertisement

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ দ্বিতীয় দিন সকালে ৬টি দলের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বিকালে আরও ৬টি দলের সঙ্গে সংলাপে বসবে ইসি।

রোববার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ ১৬ নভেম্বর সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি- বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টি।

এছাড়া দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সংলাপে অংশ নেবে।

সোমবার যেসব দলের সঙ্গে বসবে ইসি

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সঙ্গে সংলাপ হবে।

অন্যদিকে, এদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পাটি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পাটি (জাগপা) সংলাপে অংশ নেবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম