Logo
Logo
×

Advertisement

জাতীয়

দেশের শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া করলেন চিফ প্রসিকিউটর

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১২:০৪ পিএম

দেশের শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া করলেন চিফ প্রসিকিউটর

ফাইল ছবি।

Advertisement

দেশের শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া করেছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। সোমবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে তাজুল ইসলাম লেখেন, আসসালামু আলাইকুম বাংলাদেশ। আল্লাহ এ দেশকে শান্তি ও নিরাপত্তার জনপদ হিসেবে চিরপ্রতিষ্ঠিত রাখুন। আমিন।

এর আগে, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির রায় আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত করবে বলে আশা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লেখেন, ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষিত হবে। আমি আশা করব আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করবেন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা প্রথম মামলা হিসেবে এর রায় হতে যাচ্ছে আজ।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন—বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

রায় ঘোষণা উপলক্ষে রোববার রাত থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ট্রাইব্যুনালের সামনে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

কর্তৃপক্ষ হাইকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় প্রবেশকারী প্রত্যেককে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করছে।

Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর শেখ হাসিনার রায়

Advertisement

আরও পড়ুন

৪৮০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে এসআর এনার্জির চুক্তি

৪৮০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে এসআর এনার্জির চুক্তি

রাজধানীতে তিন বাসে আগুন

রাজধানীতে তিন বাসে আগুন

শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহদী আমিন

শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহদী আমিন

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম