Logo
Logo
×

Advertisement

জাতীয়

খুনি হাসিনার ফাঁসির রায়ের পর ভারতকে যে বার্তা দিলেন আখতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম

খুনি হাসিনার ফাঁসির রায়ের পর ভারতকে যে বার্তা দিলেন আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। ফাইল ছবি

Advertisement

জুলাই বিপ্লবের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত ডামি নির্বাচনের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

সোমবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রায় ঘোষণা করেন। এ ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায়ের পর তৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, কেবল হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার মধ্য দিয়ে নয় বরং রায় কার্যকর করার মধ্য দিয়েই শহীদদের আত্মা শান্তি পাবে। সরকারের কাছে দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি।

আখতার হোসেন বলেন, মৃত্যদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার। কেবল এ রায় কার্যকর করার মাধ্যমে শেখ হাসিনার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার করা সম্ভব হবে। অতিদ্রুত সময়ের মধ্যে আজকের ঘোষিত রায় সরকারকে কার্যকর করতে হবে।

ভারত সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রতি গণহত্যা চালিয়েছে, মানবতাবিরোধী অপরাধ করেছে। তাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচারব্যবস্থার কাছে সোপর্দ করুন। এতে বিশ্ববাসীর কাছে একটা নজির তৈরি হবে। 

এই এনসিপি নেতা বলেন, শেখ হাসিনা কেবল উসকানি দেয়নি। আজকের বিচারের মধ্যে এটা প্রমাণিত হয়েছে, শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যা করেছে, ল্যাথাল উইপেন ব্যবহার করেছে, গোটা বাহিনীকে মানুষের বিরুদ্ধে খুন করতে কাজে লাগিয়েছে। মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এমন নৃশংস খুনি, যার এত এত অপরাধ, তার অল্প অভিযোগই আজকের শাস্তির ঘোষণায় এসেছে।

তিনি বলেন, তার বাকি যত অপরাধ আছে, সবগুলো অপরাধের বিচার হবে। একইসঙ্গে এ গণহত্যাকারী শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে নজির তৈরি হবে। যেন আর কোনো শাসক বা গোষ্ঠী গণহত্যাকারী বা মানবতাবিরোধী হতে না পারে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: শেখ হাসিনার রায়


আরও পড়ুন

সম্পর্কিত খবর

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি : আখতার হোসেন

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি : আখতার হোসেন

আ. লীগ ভোট চুরি করেছে, বিএনপি ফলাফল: হাসনাত

আ. লীগ ভোট চুরি করেছে, বিএনপি ফলাফল: হাসনাত

‘জামায়াতী আদর্শের বিস্তারের’ অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

‘জামায়াতী আদর্শের বিস্তারের’ অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’ — বিএনপিকে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’ — বিএনপিকে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই সনদের বর্ষপূর্তিতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন আজ

জুলাই সনদের বর্ষপূর্তিতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন আজ

নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ

নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ

আরও পড়ুন

বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব

বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব

ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী

ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী

সাংবাদিক কর্মশালায় বক্তারা উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান

উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান

রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রী

রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম