Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিএসটিআইয়ের সেবা পাওয়া যাবে অনলাইনে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:২৯ এএম

বিএসটিআইয়ের সেবা পাওয়া যাবে অনলাইনে

Advertisement

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গ্রাহকের সেবা অনলাইনে দেওয়ার লক্ষ্যে ই-সার্ভিসেস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে। এখন থেকে বিএসটিআইয়ের সব সেবা পাওয়া যাবে অনলাইনে।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই প্রধান কার্যালয়ে সেবাগ্রহীতাদের সেবা দেওয়ার সহজীকরণের জন্য এ সফটওয়্যারের উদ্বোধন করা হয়। 

শিল্প মন্ত্রণালয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম সফটওয়্যারের কার্যক্রম প্রাথমিকভাবে উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব (অ. দা.) নুরুজ্জামান, শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) প্রকল্পের আর্থিক ও অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডের কারিগরি সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করা হয়।

এখন থেকে সিএম ম্যান্ডেটরি প্রোডাক্ট লাইসেন্স প্রাপ্তির জন্য অনলাইন পেমেন্টের মাধ্যমে গ্রাহক eservice.bsti.gov.bd লিংক এ গিয়ে আবেদন করতে পারবেন। বিএসটিআই কর্তৃক আবেদন গ্রহণের পর যাচাই-বাছাই, পরিদর্শন, সিম্পেল কালেকশন, টেস্ট ফি প্রদান এবং সবশেষ লাইসেন্স প্রদান সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে।

এ ছাড়া বিশ্বের যেকোনো প্রান্ত থেকে  অনলাইন পেমেন্টের মাধ্যমে গ্রাহক eservice.bsti.gov.bd লিংকে গিয়ে BDS ক্রয় করতে পারবেন।

পর্যায়ক্রমে প্রতিষ্ঠানটির মেট্রোলজি লাইসেন্স, এমএসসি লাইসেন্স, কেমিক্যাল ল্যাব টেস্ট, ফিজিক্যাল ল্যাব টেস্ট এবং এডমিন উইংয়ের সেবাসমূহ সফটওয়্যারে যুক্ত করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঝুঁকি কমাতে খাদ্য পণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ

ঝুঁকি কমাতে খাদ্য পণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ

৮ ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে ভয়ংকর মাত্রার মার্কারি

বাজারজাত নিষিদ্ধ ৮ ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে ভয়ংকর মাত্রার মার্কারি

টুথপেস্ট কেনার সময় যেসব বিষয় যাচাই করার পরামর্শ দিল বিএসটিআই

টুথপেস্ট কেনার সময় যেসব বিষয় যাচাই করার পরামর্শ দিল বিএসটিআই

দাঁত মাজার পেস্টেই বিষ!

দাঁত মাজার পেস্টেই বিষ!

বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক

বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক

আরও পড়ুন

চিংড়ি উৎপাদন বাড়াতে যে পরামর্শ দিলেন বাণিজ্যমন্ত্রী

চিংড়ি উৎপাদন বাড়াতে যে পরামর্শ দিলেন বাণিজ্যমন্ত্রী

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

পরিবেশমন্ত্রী সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম