গুমের মামলায় হাসিনার আইনজীবী জেড আই খান পান্না
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম
জেড আই খান পান্না। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে জেড আই খান পান্নাকে আইনজীবী নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নিয়োগ দেন।
এর আগে, এদিন সকাল ১০টার দিকে আওয়ামী লীগ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সেনাবাহিনীর ১৩ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এ দুই মামলায় হাসিনাসহ আসামি রয়েছেন ৩০ জন।
এদিন সকালে ট্রাইব্যুনালে আসেন আইনজীবী জেড আই খান পান্না। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী আগেও শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।
