Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

১৩ এসপিকে বদলি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০২:১৪ পিএম

১৩ এসপিকে বদলি

Advertisement

দেশের ১৩ জেলার পুলিশ সুপারকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনকে এসবির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে। এরমধ্যে এই ১৩ এসপিকে কোনো জেলায় বদলি করা হয়নি। তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

জাহাঙ্গীর হোসেন ছাড়া বদলি হওয়া কর্মকর্তারা হলেন— রংপুরের পুলিশ সুপার মো. আবু সাইমকে ডিএমপিতে, সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহম্মেদকে খুলনা রেঞ্জে, শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে পিবিআইতে, কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানকে রংপুরের আরপিএমপিতে, পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে এপিবিএনে ও সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেনকে আরএমপিতে বদলি করা হয়েছে।

এছাড়া নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সানোয়ারকে পিবিআইতে, লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আকতার হোসেনকে পিবিআইতে, কক্সবাজার জেলার পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীনকে সিআইডিতে, চাপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিমকে ডিএমপিতে, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে এসবিতে এবং ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে পিবিআইতে বদলি করা হয়েছে।

তালিকা দেখুন-



Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম