Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

ওই নারীকে চেনেন না অধ্যাপক আলী রীয়াজ: প্রধান উপদেষ্টার প্রেস উইং

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম

ওই নারীকে চেনেন না অধ্যাপক আলী রীয়াজ: প্রধান উপদেষ্টার প্রেস উইং

অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

Advertisement

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে এক নারীর ভিডিও বক্তব্য ও অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবেও জানানো হয়েছে।  

বুধবার (২৬ নভেম্বর) রাতে ‘মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি’ শিরোনামে এক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব কথা বলেছে।

বিবৃতিতে বলা হয়, গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে জনৈকা অতন্দ্রানু রিপা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও বক্তব্য প্রচার করছেন এবং তার চরিত্র হননের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। সরকার বিষয়টির দিকে গভীরভাবে নজর রাখছে এবং এই মর্মে ব‍্যবস্থা গ্রহণ করার বিষয় বিবেচনা করবে।

বিবৃতিতে আরও বলা হয়, অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, তিনি এ বক্তব্য প্রচারকারী নারীকে চেনেন না। তার সঙ্গে যোগাযোগ বা সম্পর্কের বিষয়ে যেসব দাবি করা হয়েছে, তা সর্বৈব মিথ্যা। এই ধরনের মিথ্যা বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে।

এ ধরনের বক্তব্য অবিলম্বে বন্ধ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন। অন্যথায় এসব মানহানিকর, আপত্তিকর ও চরিত্র হননের অপচেষ্টার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম