Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

ডিআরইউর সভাপতি সালেহ আকন, সম্পাদক সোহেল পুনর্নির্বাচিত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম

ডিআরইউর সভাপতি সালেহ আকন, সম্পাদক সোহেল পুনর্নির্বাচিত

Advertisement

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে আবারও আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন।

আজ রোববার সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৫টায়। ভোট গণনা শেষে জানা গেছে, সভাপতি হিসেবে আবু সালেহ আকন পেয়েছেন ৫০৯ ভোট। সম্পাদক হিসেবে মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৭৫২ ভোট।

৭৭০ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী আজাদ মাসুম।

৭৯২ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিয়াজ মাহমুদ সোহেল। 

৪০৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এম এম জসিম। 

৭২৯ ভোট পেয়ে নারী সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস পান্না। 

৭৫০ ভোট পেয়ে তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদ সোহেল।

৮১০ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ওমর ফারুক রুবেল।  

৮৫১ ভোট পেয়ে আপ্যায়ন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল হক ভূঁইয়া।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যারা

যুগ্ন সম্পাদক মো. জাফর ইকবাল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা,  প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন আর কল্যাণ সম্পাদক হয়েছেন রফিক মৃধা। 

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন:

মো. আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি, আল-আমিন আজাদ, মোহাম্মদ মাইনুদ্দীন ও সুমন চৌধুরী।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম