Logo
Logo
×

Advertisement

জাতীয়

জাতি হিসেবে আমরা বিজয়ীদের পাশে দাঁড়াব: সেতু উপদেষ্টা

Icon

বরিশাল ব‍্যুরো

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পিএম

জাতি হিসেবে আমরা বিজয়ীদের পাশে দাঁড়াব: সেতু উপদেষ্টা

আড়িয়াল খা নদের উপর মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন। ছবি: যুগান্তর

Advertisement

সড়ক ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, আগামী নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন, জাতি হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াব।

‎রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খা নদের উপর মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

‎ফওজুল কবির খান বলেন, আমাদের একটিই কথা নির্বাচন যেন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আগের মতো যেন কেউ ভোটকেন্দ্র দখল না করে। এখন নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ দেখবে নির্বাচন কমিশন।

‎সেতু বিষয়ক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন কোন্দলের কারণে সেতুর বাস্তবায়ন দেরিতে হয়। যার কারণে সেতুর বাস্তবায়ন ব্যয়ও বৃদ্ধি পায়। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

‎এ সময় নৌপরিবহণ উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, নির্মাণকালে চাঁদাবাজের উৎপাত হয় এবং প্রকল্পের নানা কাজ পাওয়া নিয়ে স্থানীয় সমস্যার সৃষ্টি হয়। যা প্রকল্পের মান ও নির্মাণের মেয়াদের ওপর প্রভাব ফেলে।

তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১,৪৪২ কোটি টাকা। সেতুটি নির্মিত হলে দেশের মূল ভূখন্ডের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আসবে বরিশালের মুলাদী ও হিজলা উপজেলা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাপের কামড়ের পর ওঝার ঝাড়ফুঁক, বাঁচানো গেল না ভ্যানচালককে

সাপের কামড়ের পর ওঝার ঝাড়ফুঁক, বাঁচানো গেল না ভ্যানচালককে

দল করলেই ক্ষমতায় থাকা যায় না: জহির উদ্দিন স্বপন

দল করলেই ক্ষমতায় থাকা যায় না: জহির উদ্দিন স্বপন

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা-চাকরি, পরে সহকর্মীর সঙ্গে প্রেম, অতঃপর...

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা-চাকরি, পরে সহকর্মীর সঙ্গে প্রেম, অতঃপর...

গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: স্বপন

গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: স্বপন

মায়ের কোল থেকে সন্তান নিয়ে উধাও বাবা, সার্চ ওয়ারেন্টে মাদ্রাসা থেকে উদ্ধার

মায়ের কোল থেকে সন্তান নিয়ে উধাও বাবা, সার্চ ওয়ারেন্টে মাদ্রাসা থেকে উদ্ধার

এক যুগ ধরে লোহার খাঁচায় বন্দি শামীম, ছেড়ে গেছে স্ত্রী-সন্তানও

এক যুগ ধরে লোহার খাঁচায় বন্দি শামীম, ছেড়ে গেছে স্ত্রী-সন্তানও

আরও পড়ুন

দেশে আলাদা এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দেশে আলাদা এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

কোনো চাঁদাবাজ ও দখলদার আমাদের লোক হতে পারে না: আমিনুল হক

কোনো চাঁদাবাজ ও দখলদার আমাদের লোক হতে পারে না: আমিনুল হক

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা, উরসের তারিখ ঘোষণা

জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা, উরসের তারিখ ঘোষণা

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম