Logo
Logo
×

Advertisement

জাতীয়

হঠাৎ এজলাস ত্যাগ করলেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম

হঠাৎ এজলাস ত্যাগ করলেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

Advertisement

শারীরিক অসুস্থতা অনুভব করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার হঠাৎ এজলাস ত্যাগ করেছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চলমান বিচারিক কার্যক্রমের মাঝেই তিনি এজলাস ত্যাগ করেন।

পরে ট্রাইব্যুনাল থেকে জানানো হয়, হঠাৎ অসুস্থতা অনুভব করায় বিচারককে বিশ্রামে নেওয়া হয়। তাই পরবর্তী কার্যক্রমের বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে জেআইসি সেল বা আয়নাঘরে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও তিন সেনা কর্মকর্তাসহ ১৩ জনের মামলায় শুনানি শুরু করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।

তিন সেনা কর্মকর্তা হলেন- ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী।

শেখ হাসিনাসহ পলাতক অন্য আসামিরা হলেন- শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) লে. জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লে. জেনারেল (অব.) মো. সাইফুল আলম, সাবেক ডিজি লে. জেনারেল তাবরেজ শামস চৌধুরী, সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) হামিদুল হক, মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কবির আহাম্মদ ও লে. কর্নেল (অব.) মখসুরুল হক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আমু, দীপু মনিসহ আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে ফরমাল চার্জ এ সপ্তাহে: চিফ প্রসিকিউটর

আমু, দীপু মনিসহ আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে ফরমাল চার্জ এ সপ্তাহে: চিফ প্রসিকিউটর

ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী

ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী

বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির

বিএনপি নেতা ইলিয়াস আলী গুম বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির

ট্রাইব্যুনালে আনা হয়নি জিয়াউল আহসানকে, কারাগার থেকেই ভার্চুয়াল শুনানি

ট্রাইব্যুনালে আনা হয়নি জিয়াউল আহসানকে, কারাগার থেকেই ভার্চুয়াল শুনানি

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

আরও পড়ুন

ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

নিউ গিনি প্রপার্টিজে ভাঙচুর-লুটপাট জামায়াতের এমপির জামাতাসহ দুজনের জামিন

জামায়াতের এমপির জামাতাসহ দুজনের জামিন

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

সচিব হলেন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব

সচিব হলেন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম