Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

সদ্য ডিআইজি হওয়া ৩০ জনকে পদায়ন, ৯ জনকে বদলি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পিএম

সদ্য ডিআইজি হওয়া ৩০ জনকে পদায়ন, ৯ জনকে বদলি

Advertisement

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৩৯ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বৃহস্পতিবার পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপন দুটিতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে ডিআইজি রয়েছেন ৩১ জন আর সাতজন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

তাদের পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ, পুলিশের বিশেষ শাখা এসবি, পিবিআই, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে।

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম