Logo
Logo
×
   

জাতীয়

তিতাস গ্যাসে ২৪ ঘণ্টা চাপ কম থাকবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম

তিতাস গ্যাসে ২৪ ঘণ্টা চাপ কম থাকবে

ফাইল ছবি

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলায় এলএনজি থেকে সরবরাহকৃত গ্যাসের পরিমাণ সাময়িকভাবে কমে গেছে। এর ফলে তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকায় আগামী ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়- শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন সব শ্রেণির গ্রাহকের সংযোগস্থলে গ্যাসের চাপ কম থাকতে পারে। এ সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকরা গ্যাস ব্যবহারে সাময়িক অসুবিধার মুখে পড়তে পারেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানায়, এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম