Logo
Logo
×

Advertisement

জাতীয়

রাজধানীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম

রাজধানীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

রাজধানী ঢাকা। ফাইল ছবি

Advertisement

রাজধানীতে রোববার (৪ জানুয়ারি) মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে আজ থেকে আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ফলে শীতের অনুভূতি বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের তিন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। স্থানগুলো হলো নওগাঁর বদলগাছী, পাবনা ও রাজশাহী। সেই তুলনায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ বেড়েছে।

তবে রাজধানী ঢাকার তাপমাত্রা আজ খানিকটা কমেছে। আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, গতকাল তা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, রাজধানীতে শীতের প্রকোপ গতকালের চেয়ে খানিকটা বেড়েছে। এ ধারা অব্যাহত থাকতে পারে। আজ দিনের তাপমাত্রা হয়তো এক ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। কিন্তু রাতের তাপমাত্রা আবার কমে যেতে পারে।

তিনি আরও বলেন, আজ রোববার থেকে আগামী দুই-এক দিন সারা দেশের তাপমাত্রা কমতে পারে। এটি অব্যাহত থেকে ৭ তারিখে এক ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তবে আগামী ১০ জানুয়ারি থেকে তাপমাত্রা দুই-তিন ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত তাপমাত্রা নির্ভর করে কুয়াশার ওপর। এটি বেশি হলে তাপ কমে শীত অনুভূত হয়। আগামী কয়েকদিন সারা দেশে কুয়াশা বেশি পড়তে পারে। ফলে শীত বেশি অনুভূত হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জীবিকার বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ করুন: সাইফুল হক

জীবিকার বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ করুন: সাইফুল হক

লালবাগে ‘ভূতের বাড়ি’, তিন দশকেও কাটেনি রহস্য

লালবাগে ‘ভূতের বাড়ি’, তিন দশকেও কাটেনি রহস্য

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করলেন শিক্ষা সচিব

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করলেন শিক্ষা সচিব

‎পরিচ্ছন্ন ঢাকা গড়তে জনসম্পৃক্ততার আহ্বান এমপি হামিদুর রহমানের

‎পরিচ্ছন্ন ঢাকা গড়তে জনসম্পৃক্ততার আহ্বান এমপি হামিদুর রহমানের

ফের লঘুচাপের আভাস, সারা দেশেই নামতে পারে বৃষ্টি

ফের লঘুচাপের আভাস, সারা দেশেই নামতে পারে বৃষ্টি

মিরপুরে একের পর এক নাশকতা, এবার ৩ বাসে আগুন

মিরপুরে একের পর এক নাশকতা, এবার ৩ বাসে আগুন

আরও পড়ুন

জনগণ বা সরকারের পক্ষে নয়, তথ্য কমিশন থাকবে ‘নিরপেক্ষ’: নাহরিন খান

জনগণ বা সরকারের পক্ষে নয়, তথ্য কমিশন থাকবে ‘নিরপেক্ষ’: নাহরিন খান

সরকারি কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা নিয়ে নতুন নির্দেশনা জারি

সরকারি কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা নিয়ে নতুন নির্দেশনা জারি

৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে

৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে

নুসরাতের বাড়িতে আগুন মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার

মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে পাননি ডেপুটি স্পিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম