Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রার্থিতা ফিরে পেলেন হুম্মাম কাদের চৌধুরী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম

প্রার্থিতা ফিরে পেলেন হুম্মাম কাদের চৌধুরী

Advertisement

চট্টগ্রাম-৭ আসনে বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে ইসির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

সিদ্ধান্তের পর প্রতিক্রিয়ায় হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে একটি আপিল করা হয়েছিল। তবে, মনোনয়নপত্র দাখিলের সময়, অর্থাৎ গত ২৯ ডিসেম্বর জমা দেওয়া কাগজপত্র অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদনে আমি ঋণখেলাপি ছিলাম না।

হুম্মাম কাদের চৌধুরী আরও বলেন, ৮ জানুয়ারি সকালে হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকে একটি প্রক্রিয়ার মাধ্যমে আমাকে ঋণখেলাপি দেখানোর চেষ্টা করা হয় এবং সে দিনই নতুন একটি সিআইবি প্রতিবেদন তৈরি করা হয়। ওই দিন রাতেই আমার বিরুদ্ধে আপিল দায়ের করা হয়। বিষয়টি ষড়যন্ত্র কিনা, তা দেশের মানুষের বিবেচনার ওপর ছেড়ে দিচ্ছি।

তিনি বলেন, আমার বিরুদ্ধে দেওয়া সিআইবি প্রতিবেদনের ওপর আদালতের স্থগিতাদেশ (স্টে অর্ডার) রয়েছে। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বাধীন কমিশন প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে। এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করছি।

সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ৩ নভেম্বর দলীয় মনোনয়ন পাওয়ার পর ২৯ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র জমা দেন। বাছাই পর্বে প্রাথমিক বৈধতা পেলেও তার বিরুদ্ধে আপিল করলে প্রার্থিতা বড় চ্যালেঞ্জের মুখে পড়ে। 

অভিযোগ তোলা হয়েছিল, হুম্মাম ঋণ নিয়ে আর পরিশোধ করেননি এবং হলফনামায় ঋণের তথ্য গোপন করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অনির্বাচিতদের কবজায় যাচ্ছে হাজার ইউপি

নির্ধারিত সময়ে ভোট না হওয়া অনির্বাচিতদের কবজায় যাচ্ছে হাজার ইউপি

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন

ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন

এমপি মাহবুবার বিরুদ্ধে অভিযোগ পেলে দেখবে ইসি

এমপি মাহবুবার বিরুদ্ধে অভিযোগ পেলে দেখবে ইসি

জামায়াতের চিঠিতে এমপি নজরুলের পদ শূন্য করার সুযোগ নেই: ইসি সচিব

জামায়াতের চিঠিতে এমপি নজরুলের পদ শূন্য করার সুযোগ নেই: ইসি সচিব

জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

ইউপি নির্বাচন জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

আরও পড়ুন

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

প্রাথমিকে শূন্য প্রধান শিক্ষক পদ দ্রুত পূরণের সুপারিশ সংসদীয় কমিটির

প্রাথমিকে শূন্য প্রধান শিক্ষক পদ দ্রুত পূরণের সুপারিশ সংসদীয় কমিটির

মানবতাবিরোধী অপরাধের মামলা হানিফসহ ৪ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, যেকোনো দিন রায়

হানিফসহ ৪ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, যেকোনো দিন রায়

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম