Logo
Logo
×

Advertisement

জাতীয়

নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম

নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ছবি: যুগান্তর

Advertisement

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রোববার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকারে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

আলোচনায় তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এবং প্রস্তাবিত বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প অন্তর্ভুক্ত ছিল।

এ প্রসঙ্গে চীনা রাষ্ট্রদূত জানান, তিনি তিস্তা প্রকল্প এলাকা পরিদর্শন করবেন এবং চলমান কারিগরি মূল্যায়ন দ্রুত সম্পন্ন করার বিষয়ে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় তার সরকারের অব্যাহত সমর্থনের কথা পুনরায় উল্লেখ করেন এবং আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য শুভকামনা জানান।

উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমবাপ্পে বিতর্কে চীনের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইল রিয়াল মাদ্রিদ

এমবাপ্পে বিতর্কে চীনের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইল রিয়াল মাদ্রিদ

ভারত সীমান্তের কয়েক কিলোমিটার ভিতরে চীনা সেনাদের তাঁবু, ফের উত্তেজনা

ভারত সীমান্তের কয়েক কিলোমিটার ভিতরে চীনা সেনাদের তাঁবু, ফের উত্তেজনা

বাংলাদেশ-ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়াতে আলোচনা

বাংলাদেশ-ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়াতে আলোচনা

চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

শিক্ষা, ভাষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-ইউনান বিশ্ববিদ্যালয়

শিক্ষা, ভাষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-ইউনান বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

তাহসিফের লাশের সঙ্গে যা পাওয়া গেল

তাহসিফের লাশের সঙ্গে যা পাওয়া গেল

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

আইনজীবীর ভুলে মক্কেলের ভোগান্তি কাম্য নয়: হাইকোর্টের রায়

আইনজীবীর ভুলে মক্কেলের ভোগান্তি কাম্য নয়: হাইকোর্টের রায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম