Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

টবি ক্যাডম্যান চাইলেও তার মেয়াদ নবায়ন করেনি সরকার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম

টবি ক্যাডম্যান চাইলেও তার মেয়াদ নবায়ন করেনি সরকার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক ব্রিটিশ আইনজীনী টবি ক্যাডম্যান। ফাইল ছবি

Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক পদে ব্রিটিশ আইনজীনী টবি ক্যাডম্যান তার মেয়াদ বাড়াতে সরকারের কাছে প্রস্তাব করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার মেয়াদ নবায়ন করেনি সরকার। 

সোমবার বিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তাজুল ইসলাম। 

চিফ প্রসিকিউটর বলেন, ২০২৪ সালের ১৯ নভেম্বর বিশেষ পরামর্শক পদে টবি ক্যাডম্যানকে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০২৫ সালের ১৯ নভেম্বর তার মেয়াদ শেষ হয়।

তিনি বলেন, টবি ক্যাডম্যানকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। সরকার প্রথমে এর মেয়াদ বাড়ানোর চিন্তাভাবনা করেছিল। টবি নিজেও সরকারকে অ্যাপ্রোচ করেছিলেন, তিনি এক্সটেনশন (মেয়াদ বৃদ্ধি) চান। কিন্তু ফাইনালি আইন মন্ত্রণালয় চিন্তা করে বলে দিল যে যেহেতু তাদের মেয়াদ মাত্র কয়েক দিন আছে, এ মুহূর্তে আর নতুন করে কোনো অ্যাগ্রিমেন্টে (চুক্তি) যাবে না।

টবি ক্যাডম্যান লন্ডনভিত্তিক গার্নিকা ৩৭ ল ফার্মের যুগ্ম প্রধান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চলছিল, সে সময় অভিযুক্ত ব্যক্তিদের পক্ষের আইনজীবী হিসেবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন তিনি। তবে সে সময় তাকে আটকে দেওয়া হয়েছিল।

গণ–অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে এসেছিলেন তিনি। তারপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম