Logo
Logo
×

Advertisement

জাতীয়

জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক

যথা সময়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১০:০৪ এএম

যথা সময়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন

অ্যান্তোনিও গুতেরেসের উপ-মুখপাত্র ফারহান হক। ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশের সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরাপদে ও যথা সময়ে অনুষ্ঠিত হওয়ার তাগিদ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উপ-মুখপাত্র ফারহান হক। 

স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গ ফের উঠে এলো জাতিসংঘের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে।  

জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা আবু সুফিয়ান ফারাবীর প্রশ্নের উত্তরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরাপদে ও যথাসময়ে অনুষ্ঠানের তাগিদ দেন মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক। 

অ্যান্তোনিও গুতেরেসের উপ মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয়, অন্তর্বর্তীকালীন সরকার ১২ ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। মহাসচিব কি গণতন্ত্র এবং বাকস্বাধীনতা সমুন্নত রাখার জন্য নির্বাচন এবং নির্বাচনের পরবর্তী সময়কাল সম্পর্কে কোনো পরামর্শ আছে?

জবাবে জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, যথা সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে আমরা উৎসাহিত করছি। জাতিসংঘের প্রত্যাশা অনুযায়ী আমরা এটি স্পষ্ট করেছি যে, নির্বাচনে সকলের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। ভোটাররা যাতে তাদের ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করতে পারেন, সে বিষয়টিও লক্ষ্য রাখতে হবে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন

আরও পড়ুন

সম্পর্কিত খবর

৮৫ শতাংশ বাসাবাড়ির পানিতে মলের জীবাণু

জাতিসংঘসহ তিন সংস্থার তথ্য ৮৫ শতাংশ বাসাবাড়ির পানিতে মলের জীবাণু

বিক্ষোভকারীদের আটক নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ‘অযাচিত হস্তক্ষেপ’ বলল ভারত

বিক্ষোভকারীদের আটক নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ‘অযাচিত হস্তক্ষেপ’ বলল ভারত

জাতিসংঘের আমন্ত্রণ, যুক্তরাষ্ট্রের বাধা—কার হাতে আসল ক্ষমতা?

জাতিসংঘের আমন্ত্রণ, যুক্তরাষ্ট্রের বাধা—কার হাতে আসল ক্ষমতা?

বিশ্বমঞ্চে বাংলাদেশের বার্তা : এখন কূটনৈতিক বাস্তবায়নের পালা

বিশ্বমঞ্চে বাংলাদেশের বার্তা : এখন কূটনৈতিক বাস্তবায়নের পালা

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা

আরও পড়ুন

সরকারের কাজে কারা অসহযোগিতা করছেন, ব্যবস্থা নিতে বলল সংসদীয় কমিটি

সরকারের কাজে কারা অসহযোগিতা করছেন, ব্যবস্থা নিতে বলল সংসদীয় কমিটি

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল

সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল

‘টাক থাকুন, স্বাধীন থাকুন’ দিবস আজ

‘টাক থাকুন, স্বাধীন থাকুন’ দিবস আজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম