Logo
Logo
×

Advertisement

জাতীয়

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কঠোর কর্মসূচির ডাক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কঠোর কর্মসূচির ডাক

ফাইল ছবি

Advertisement

নবম পে–স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেছেন।

বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এতে সরকারি, আধা-সরকারি ও বিভিন্ন করপোরেশনের কর্মচারী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা নবম পে–স্কেল দ্রুত বাস্তবায়ন, ১:৪ অনুপাতে ১২ গ্রেডভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ এবং সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বেতন ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন। এসব দাবি দ্রুত বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

Advertisement

নতুন পে স্কেল

Advertisement

আরও পড়ুন

সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান

নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান

মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম