Logo
Logo
×
   

জাতীয়

একুশে বইমেলার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসছে বাংলা একাডেমি

Icon

বাসস

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৪ পিএম

একুশে বইমেলার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসছে বাংলা একাডেমি

অমর একুশে বইমেলা। ফাইল ছবি

আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলা একাডেমি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে (ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের চতুর্থ তলায়) আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬ বিষয়ে এক জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

একাডেমির সূত্র জানায়, একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং অমর একুশে বইমেলা ২০২৬-এর সদস্য সচিব ড. মো. সেলিম রেজা সংবাদ সম্মেলনে বইমেলার সার্বিক বিষয়ে একাডেমির অবস্থান তুলে ধরবেন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .