Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

নির্বাচনের দিন কেমন থাকবে আবহাওয়া

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম

নির্বাচনের দিন কেমন থাকবে আবহাওয়া

সংগৃহীত ছবি

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি দুদিন। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিনে আবহাওয়া কেমন থাকবে—এমন একটি জিজ্ঞাসা আছে ভোটারদের। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভোটের দিনে সারা দেশে তাপমাত্রা কমতে পারে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে ১২ ফেব্রুয়ারির বিষয়ে বলা হয়েছে, এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

এছাড়া, ওইদিন ভোরে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ভোটের আগের দিনগুলোতে অর্থাৎ ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি শুক্রবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম