Logo
Logo
×

Advertisement

জাতীয়

নির্বাচনে নারী প্রার্থী মাত্র ৪.২৪ শতাংশ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ এএম

নির্বাচনে নারী প্রার্থী মাত্র ৪.২৪ শতাংশ

প্রতীকী ছবি

Advertisement

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সেই সঙ্গে রাষ্ট্র সংস্কারের কিছু মৌলিক প্রশ্নে গণভোটও হচ্ছে। আজকের নির্বাচনে দুই হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের মধ্যে মাত্র ১০৯ জন নারী, যা মোট প্রার্থীর মাত্র ৪.২৪ শতাংশ। 

বাংলাদেশি সংবাদমাধ্যম ডেইলি স্টারের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, নারী প্রার্থীদের মধ্যে ৭২ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত, আর বাকিরা স্বতন্ত্র প্রার্থী। 

এতে আরও বলা হয়, ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দল একজন নারী প্রার্থীও মনোনয়ন দেয়নি।

এ অবস্থার সমালোচনা করে জানুয়ারিতে বাংলাদেশ উইমেনস পলিটিক্যাল রাইটস ফোরাম উদ্বেগ প্রকাশ করে। গত বছরের জুলাইয়ে জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো যে ন্যূনতম ৫ শতাংশ নারী প্রার্থী মনোনয়নের অঙ্গীকার করেছিল, তা পূরণে ব্যর্থ হওয়ায় দলগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানায় সংগঠনটি।

ফোরামের সদস্য সাদাফ সাআজ বলেন, ‘গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দলগুলোতেও, যেখানে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সেখানে এমন হতাশাজনক চিত্র দেখা যাচ্ছে।’

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম