Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

তারেক রহমান ও নবনির্বাচিত সংসদ সদস্যদের আইইবির অভিনন্দন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ পিএম

তারেক রহমান ও নবনির্বাচিত সংসদ সদস্যদের আইইবির অভিনন্দন

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ নবনির্বাচিত সংসদ সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) আইইবির সদর দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে সংগঠনের প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী সাব্বির মোস্তফা খান এ অভিনন্দন জানান।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্জিত এ বিজয় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসনের নতুন দিগন্ত উন্মোচন করবে। 

তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সরকার প্রকৌশলীদের পেশাগত মর্যাদা সংরক্ষণ ও কর্মসংস্থান সম্প্রসারণের মাধ্যমে একটি আধুনিক ও প্রযুক্তি-নির্ভর রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখবে।

বিবৃতিতে আরও বলা হয়, টেকসই অবকাঠামো, জ্বালানি নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রকৌশলীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তারেক রহমানের নেতৃত্বে একটি দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়ে উঠবে বলে আইইবি বিশ্বাস করে।

‘সবার আগে বাংলাদেশ’-এ মূলমন্ত্রকে সামনে রেখে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে দেশের প্রকৌশলী সমাজ নবনির্বাচিত সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে প্রস্তুত। দেশের উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি অব্যাহত থাকবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম