Logo
Logo
×

Advertisement

জাতীয়

ব্যারিস্টার সুমনের জামিনের সেই ছবি নিয়ে যা বলল ফ্যাক্টওয়াচ

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ পিএম

ব্যারিস্টার সুমনের জামিনের সেই ছবি নিয়ে যা বলল ফ্যাক্টওয়াচ

Advertisement

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন পাওয়ার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে শনাক্ত করেছে স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা ‘ফ্যাক্টওয়াচ’। 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে।

ফ্যাক্টওয়াচ জানায়, সম্প্রতি ফেসবুকে বেশ কিছু পোস্টে দাবি করা হয় যে ব্যারিস্টার সুমন জামিন পেয়েছেন। এসব পোস্টের সঙ্গে ব্যারিস্টার সুমনের কিছু ছবিও যুক্ত করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে তার জামিনের খবর প্রকাশিত হয়নি। এছাড়া পোস্টে ব্যবহৃত ছবিগুলো হয় পুরোনো, অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে ভারতীয় কিছু গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেইসবুক পেইজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এসব বিষয় নিয়মিত যাচাই করে সত্য তথ্য তুলে ধরা এবং গুজব প্রতিরোধে কাজ করছে ফ্যাক্টওয়াচ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

এক মামলায় আপিল বিভাগে ব্যারিস্টার সুমনের জামিন বহাল

এক মামলায় আপিল বিভাগে ব্যারিস্টার সুমনের জামিন বহাল

কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচন করতে চান ব্যারিস্টার সুমন, সুযোগ চেয়ে রিট

কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচন করতে চান ব্যারিস্টার সুমন, সুযোগ চেয়ে রিট

কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন

কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন

ব্যারিস্টার সুমনকে নিয়ে যা বললেন অভিনেত্রী পিয়া জান্নাতুল

ব্যারিস্টার সুমনকে নিয়ে যা বললেন অভিনেত্রী পিয়া জান্নাতুল

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম