Logo
Logo
×
   

Advertisement

অন্যান্য

যারা জনগণের ভোগান্তির কারণ হবেন, তাদের ছাড় নেই: গণপূর্তমন্ত্রী

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৮:০৫ পিএম

যারা জনগণের ভোগান্তির কারণ হবেন, তাদের ছাড় নেই: গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। ফাইল ছবি

Advertisement

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, ‘যারা জনগণের ভোগান্তির কারণ হবেন, তাদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।আর সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে কর্মকর্তাদের পাশে মন্ত্রণালয় সব সময় থাকবে।’

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বুধবার (৪ মার্চ) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণ রাজউকের কাছে তাদের প্রয়োজন নিয়ে আসেন, অনুগ্রহ চাইতে নয়। কোনো ফাইল অযথা আটকে রাখা যাবে না। প্রতিটি কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে। জনগণ যাতে বারবার অফিসে ঘুরতে বাধ্য না হন, তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিশ্চিত করতে হবে।

পূর্তমন্ত্রী আরও বলেন, রাজউক সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে অনেক অভিযোগ রয়েছে। ফাইলের দীর্ঘসূত্রিতা, সেবা পেতে হয়রানি, অনিয়ম এবং অপ্রয়োজনীয় জটিলতা- এসব বিষয় আমাদের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এই অবস্থা পরিবর্তন করতেই হবে এবং এখনই করতে হবে।

রাজউক আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর, সচিব মো. নজরুল ইসলাম ও রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

মতবিনিময় সভায় রাজউক কর্মকর্তাদের উদ্দেশ্য প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর বলেন, ‘সরকার দুর্নীতি ও হয়রানিমুক্ত করে রাজউককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায়।’

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- রাজউক সদস্য মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া, শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ জহিরুল ইসলামসহ রাজউকের কর্মকর্তারা। 

মতবিনিময় সভার আগে রাজউকের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন চিফ টাউন প্লানার মো. আশরাফুল ইসলাম।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম