Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

দৈনিক যুগান্তরের মালয়েশিয়া প্রতিনিধি আহমাদুল কবিরের মায়ের ইন্তেকাল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৩:১৫ এএম

দৈনিক যুগান্তরের মালয়েশিয়া প্রতিনিধি আহমাদুল কবিরের মায়ের ইন্তেকাল

ফরমালা বেগম (৮৫)। সংগৃহীত ছবি

Advertisement

দৈনিক যুগান্তরের মালয়েশিয়া প্রতিনিধি আহমাদুল কবির ও জগদল আলফারুক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শেখ আব্দুল লতিফের মমতাময়ী মা ফরমালা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিটে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম