Logo
Logo
×

Advertisement

জাতীয়

ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০২:২৯ পিএম

ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল

যুদ্ধ শঙ্কার কারণে জ্বালানি তেলের চাহিদা বেড়েছে। সংগৃহীত ছবি

Advertisement

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল আসছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন (বিপিসি)। মঙ্গলবার (১০ মার্চ) এই জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

মূলত ইরান ও ইসরাইলের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তৈরি হওয়া তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। এরপরই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে ডিজেল আসার প্রক্রিয়া শুরু হয়েছে। এই ডিজেল সরাসরি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছাবে। 

বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ জানিয়েছেন, সোমবার দুপুর ৩টা ২০ মিনিট থেকে ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। প্রতি ঘণ্টায় প্রায় ১১৩ মেট্রিক টন হারে পাম্পিং চললে বুধবার সন্ধ্যার মধ্যে এই বিপুল পরিমাণ ডিজেলের সরবরাহ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনটি ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত প্রায় ১৩১ কিলোমিটার দীর্ঘ, যা ২০২৩ সালের মার্চে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। এই পাইপলাইনের মাধ্যমে বছরে প্রায় ২ লাখ মেট্রিক টন ডিজেল সরাসরি পরিবহনের সক্ষমতা রয়েছে। 

এর আগে ২০১৬ সাল থেকে রেল ওয়াগনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আনা হলেও পাইপলাইন চালু হওয়ার পর থেকে পরিবহন সময় ও ব্যয় উল্লেখযোগ্য হারে কমে এসেছে।

বাংলাদেশে বর্তমানে দৈনিক ডিজেলের স্বাভাবিক চাহিদা ১২ থেকে ১৩ হাজার মেট্রিক টন, যা দেশের সামগ্রিক জ্বালানি চাহিদার প্রায় ৭০ শতাংশ। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় সাম্প্রতিক দিনগুলোতে এই চাহিদা হঠাৎ বেড়ে ২০ হাজার মেট্রিক টনে গিয়ে দাঁড়িয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বন্যপ্রাণী সংরক্ষণে যে কৌশলে সাফল্য পেল ভারত

বন্যপ্রাণী সংরক্ষণে যে কৌশলে সাফল্য পেল ভারত

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের অভিযোগ

জবাব চাইল সুপ্রিম কোর্ট ভারতের প্রধান নির্বাচন কমিশনারের একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের অভিযোগ

ভারত-ব্রাজিল ম্যাচে স্টেডিয়ামে এত বেশি আসন খালি থাকার কারণ কী ছিল?

ভারত-ব্রাজিল ম্যাচে স্টেডিয়ামে এত বেশি আসন খালি থাকার কারণ কী ছিল?

ব্রাজিলের পর উরুগুয়ে ম্যাচে দর্শক ফেরাতে টিকিটের দাম কমাল ভারত

ব্রাজিলের পর উরুগুয়ে ম্যাচে দর্শক ফেরাতে টিকিটের দাম কমাল ভারত

ভিসা থাকলেই ভারতে প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লির হাইকোর্ট

ভিসা থাকলেই ভারতে প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লির হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্টের কড়া বার্তা

জ্ঞানেশের বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্টের কড়া বার্তা

আরও পড়ুন

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন

মাতারবাড়ীতে বন্দর উন্নয়ন প্রকল্প মহেশখালী চ্যানেলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলতে বাধা নেই

মহেশখালী চ্যানেলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলতে বাধা নেই

কানাডার রাষ্ট্রদূত অজিত সিং কানাডা-বাংলাদেশ সম্পর্ক কাঠামোর বাইরে গিয়ে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বের দিকে এগোচ্ছে

কানাডা-বাংলাদেশ সম্পর্ক কাঠামোর বাইরে গিয়ে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বের দিকে এগোচ্ছে

এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি

এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম