Logo
Logo
×

Advertisement

জাতীয়

ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত দুর্নীতিতে জড়িত ছিল: প্রতিমন্ত্রী

Advertisement

Icon

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৮:১৯ পিএম

ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত দুর্নীতিতে জড়িত ছিল: প্রতিমন্ত্রী

Advertisement

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। পূর্বের সরকার দেশের অর্থনীতি লুটপাট করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, তার প্রমাণ আমাদের পিরোজপুর জেলা যেখানে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। কোনোরকম কাজ না করেই হাজার হাজার কোটি টাকা লোপাট করে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টায় পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করে প্রতিমন্ত্রী মাদক সেবনকারীদের শনাক্ত করতে পিরোজপুর জেলার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে ডোপটেস্টের ব্যবস্থা করার নির্দেশনা প্রদান করেন; যাতে মাদকসেবনকারী এবং মাদককারবারিরা কোনোভাবে ছাড় না পায়।

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সরকারি কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দেবনাথ, উপজেলা কৃষি অফিসার মো. নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, ইউপি চেয়ারম্যান মেজবাউদ্দিন আরিফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, প্রধান শিক্ষক আবু নাসের ও প্রেস ক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মিলন প্রমুখ।

পরে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে সমাজ কল্যাণ বিভাগের আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের গরিব ও অসহায় পরিবারের  মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান তুলে দেন প্রতিমন্ত্রী। 

তিনি আরও বলেন, জনগণের মতামত নিয়েই আমরা দেশকে এগিয়ে নিতে চাই। তাই সাধারণ মানুষের মতামত ধৈর্য সহকারে শুনতে হবে।

এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দপ্তরের সামনে জনগণের মতামত জানানোর জন্য একটি মতামত বক্স স্থাপনের নির্দেশ দেন।

সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আপনারা নির্ভয়ে আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। আমার দলের কোনো নেতাকর্মী আপনাদের কোনোরকম হয়রানি করলে সঙ্গে সঙ্গে আমাকে অবহিত করবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাত্রদল নেতাকে শোকজ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

ছাত্রদল নেতাকে শোকজ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

পিরোজপুরে ট্রলারডুবিতে শিশুর মৃত্যু, ৮ ঘণ্টায়ও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুরে ট্রলারডুবিতে শিশুর মৃত্যু, ৮ ঘণ্টায়ও খোঁজ মেলেনি মায়ের

সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক

সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক

দেড় একরজুড়ে ১৬০ প্রতিমা, মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ভিন্নধর্মী আয়োজন

দেড় একরজুড়ে ১৬০ প্রতিমা, মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ভিন্নধর্মী আয়োজন

‘মসজিদ-মন্দিরে জুতা চোরদের ধর্মীয় অনুভূতি কাজ করে না’

‘মসজিদ-মন্দিরে জুতা চোরদের ধর্মীয় অনুভূতি কাজ করে না’

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ইউরোপের ৩ দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে

ইউরোপের ৩ দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে

সৌদির বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলা, তীব্র নিন্দা বাংলাদেশের

সৌদির বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলা, তীব্র নিন্দা বাংলাদেশের

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম