Logo
Logo
×

Advertisement

জাতীয়

মধ্যরাতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, ২৪ ঘণ্টার মধ্যে আইসিইউ চালুর আশ্বাস

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০১:১৭ পিএম

মধ্যরাতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, ২৪ ঘণ্টার মধ্যে আইসিইউ চালুর আশ্বাস

সোমবার মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

Advertisement

এক শিশুর মৃত্যুর পর রাজধানীর মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতালে ২৪ ঘণ্টার মধ্যে তথা আজকের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালুর আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। 

সোমবার (১৬ মার্চ) মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশ্বাস দেন।

এর আগে গতকাল সোমবার রাত ৯টার দিকে হাসপাতালে আইসিইউ না থাকায় হাম আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়। এ নিয়ে চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। 

পরিস্থিতির বিবরণ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কিছুদিন থেকে হামের রোগী বাড়ছে। হাসপাতালটিতে তিনটি ওয়ার্ডেই অতিরিক্ত হামের রোগী আছে। তাদের ভালো ট্রিটমেন্ট চলছে। কিন্তু এই রোগীটির অবস্থা খারাপ ছিল। তার আইসিইউর সাপোর্ট দরকার ছিল, কিন্তু এই হাসপাতালের আইসিইউটি বন্ধ। আর অন্য কোথাও এই ধরণের পেশেন্ট নেয় না। এখানে হাসপাতালের চিকিৎসকদের কোনো গাফিলতি ছিল না।’

মন্ত্রী বলেন, ‘মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউ‌এইচ‌ও) একটি প্রকল্পের অধীনে আইসিইউটি নির্মাণ হয়েছিল। প্রকল্প যখন বন্ধ হয়ে গেছে, আইসিইউর কার্যক্রমটাও বন্ধ হয়ে গেছে। এ কারণে শিশুটিকে আইসিইউতে নেওয়া যায়নি। অন্য কোনো আইসসিউতে এ ধরণের সংক্রামক রোগী নেওয়া হয় না। ওই পরিস্থিতিতে ডাক্তাররা স্বজনদের বলছিলেন, এখানে আইসিইউ নাই, অন্যত্র পাওয়া যায় কিনা আমরাও দেখি, আপনারাও চেষ্টা করেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটা আমাদের একটি গাফিলতি হিসেবে ধরা যেতে পারে। আমরা জানতাম না যে দেড় বছর আগে আইসিইউটি বন্ধ হয়ে গেছে। আজ বিষয়টি জানলাম। এরইমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আশ্বাস দিয়ে বলেন, আইসিইউটি যেহেতু বন্ধ রয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসক, টেকনিশিয়ান ও কনসালটেন্ট সংযুক্ত করে এটি চালু করা হবে ইনশাআল্লাহ। অক্সিজেন সরবরাহ নিশ্চিত রয়েছে, প্রয়োজনে বিকল্প ব্যবস্থাও নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্যানসার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ক্যানসার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

‘স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

‘স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

আগামী ৬ মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আগামী ৬ মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

আরও পড়ুন

আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

স্পেনে কর্মসংস্থানের ফাঁদ লিবিয়ায় জিম্মি যুবক, ‘নির্বাক দর্শক’ পুলিশ

লিবিয়ায় জিম্মি যুবক, ‘নির্বাক দর্শক’ পুলিশ

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম