Logo
Logo
×

Advertisement

জাতীয়

হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৯:২৪ এএম

হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। ছবি: সংগৃহীত

Advertisement

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদানকারী বিচারক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যবহৃত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা।

জিডিতে বলা হয়েছে, গত ১৮ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কে বা কারা হ্যাক করেন। এর মাধ্যমে হ্যাকার বিভিন্ন অপকর্ম সাধনের আশঙ্কা রয়েছে। এ ছাড়া এ বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছে।

তানভীর হাসান জোহা বলেন, বিচারপতি হয়তো অসাবধানতাবশত প্রতারণামূলক লিংকে চাপ দিয়েছেন কিংবা অননুমোদিত কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছেন, যার কারণে এ ঘটনা ঘটেছে। আপাতত তার মোবাইল ফোনটি বেদখলমুক্ত করা সম্ভব হলেও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি।

জানা গেছে, গত ১৭ মার্চ বিচারপতি গোলাম মর্তূজার মোবাইল ফোনে ত্রুটি দেখা দেয়। কিন্তু তাৎক্ষণিক বুঝতে পারেননি তিনি। এর মধ্যেই তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে চলে যায়। পরে ২২ মার্চ বিষয়টি ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহাকে জানান তিনি। এরপর বিচারপতির ব্যবহৃত মোবাইল ফোন থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের সফটওয়্যার অপসারণ করেন জোহা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাইব্যুনালে আনা হয়নি জিয়াউল আহসানকে, কারাগার থেকেই ভার্চুয়াল শুনানি

ট্রাইব্যুনালে আনা হয়নি জিয়াউল আহসানকে, কারাগার থেকেই ভার্চুয়াল শুনানি

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

মুগ্ধসহ ১১ হত্যা মামলায় অভিযোগ গঠন: ২৬ জনের বিচার শুরু

মুগ্ধসহ ১১ হত্যা মামলায় অভিযোগ গঠন: ২৬ জনের বিচার শুরু

এবার আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

এবার আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি পেছাল

শাপলা চত্বরে গণহত্যা হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি পেছাল

সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় পলাতক, আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় পলাতক, আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

আরও পড়ুন

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

আজিমপুর সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সময় দিলেন ২ সপ্তাহ

আজিমপুর সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সময় দিলেন ২ সপ্তাহ

বাংলাদেশে বেকার বসে আছেন শতকরা ২৯ জন উচ্চশিক্ষিত তরুণ

বাংলাদেশে বেকার বসে আছেন শতকরা ২৯ জন উচ্চশিক্ষিত তরুণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম