Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে: এনবিআর চেয়ারম্যান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০১:২২ পিএম

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে: এনবিআর চেয়ারম্যান

ফাইল ছবি

Advertisement

আগামী অর্থবছর থেকে সারা বছর অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সুবিধা রাখা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তবে বছরের নির্ধারিত সময়ে জমা দিলে দেওয়া হবে বিশেষ সুবিধা।

মঙ্গলবার (৩১ মার্চ) অংশীজনদের সঙ্গে এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এ তথ্য জানান।

বর্তমানে জুন শেষে থেকে নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে হয়। চলতি বছর সময় বাড়িয়ে মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত করা হয়েছিল। এই শেষ দিনেই সারা বছর রিটার্ন জমা দেওয়ার সুযোগের ঘোষণা আসে, যা কর ব্যবস্থায় বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

এনবিআর চেয়ারম্যান জানান, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতারা বিশেষ প্রণোদনা পাবেন। আগে নির্ধারিত সময় পেরিয়ে গেলে প্রদেয় করের ওপর ২ শতাংশ হারে সুদ আরোপ হতো এবং বিভিন্ন ক্ষেত্রে কর রিবেট সুবিধা বাতিল হয়ে যেত।

এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি বছরে কর আদায়ের লক্ষ্য বিগত সব সময়ের চেয়ে বেশি পূরণ হবে। কর অব্যাহতি অনেক বেশি। যে কারণে রাজস্ব আয় কমছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর অব্যাহতি কমানো হবে।

করের হার না বাড়িয়ে আওতা বাড়ানো হবে জানিয়ে তিনি আরও বলেন, ট্যাক্স লিকেজ বন্ধ করতে উদ্যোগ নেয়া হয়েছে। সুশাসন নিশ্চিত করতে সৎ কর্মকর্তাদের উৎসাহিত করা হচ্ছে। গোয়েন্দা কার্যক্রম বেগবান করে কর ফাঁকিবাজদের চিহ্নিত করা হচ্ছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম