Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৯:১৩ পিএম

আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত

Advertisement

২০২৫-২০২৬ করবর্ষের ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় আজ মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১২টায় শেষ হচ্ছে। মঙ্গলবার (৩১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি করবর্ষে কিছু ব্যতিক্রম ছাড়া সকল ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে এনবিআরের ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি করদাতা নিবন্ধন করেছেন এবং ৪২ লাখ ৫০ হাজারের বেশি করদাতা তাদের রিটার্ন অনলাইনে জমা দিয়েছেন।

করদাতাদের সুবিধার জন্য এবার রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল বলে জানায় এনবিআর। তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে না পারলে করদাতারা লিখিত বা অনলাইনে আবেদন করে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বৃদ্ধি পেতে পারেন।

সময় বৃদ্ধির আবেদন প্রক্রিয়াকে সহজ করতে এনবিআর ই-রিটার্ন সিস্টেমে ‘টাইম এক্সটেনশন’ নামে একটি সুবিধা চালু করেছে। করদাতারা নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করে সহজেই এ আবেদন করতে পারছেন।

এনবিআর আরও জানায়, যারা এখনো ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেননি, তারা নিবন্ধন সম্পন্ন করে একই সঙ্গে সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।

জরিমানা বা অতিরিক্ত কর এড়াতে মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১২টার মধ্যেই অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে এনবিআর। অন্যথায় যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করে একই সময়ের মধ্যে সময় বৃদ্ধির আবেদন জমা দিতে হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম