Logo
Logo
×

Advertisement

জাতীয়

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে মাল্টার সমর্থন চায় বাংলাদেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে মাল্টার সমর্থন চায় বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাত করেন মাল্টার অনাবাসিক হাইকমিশনার রিউবেন গওসি। ছবি: সংগৃহীত

Advertisement

২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে মাল্টার সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মাল্টার অনাবাসিক হাইকমিশনার রিউবেন গওসি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাতে এলে তিনি এ সমর্থন চান। 

সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করে শান্তি, স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাণিজ্য ও বাণিজ্যিক সহযোগিতা, শিক্ষা, লিঙ্গ সমতা এবং অভিবাসন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।  

এ সময় তারা বাংলাদেশ ও মাল্টা দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের গুরুত্ব তুলে ধরেন।

প্রতিমন্ত্রী ঢাকা থেকে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের জন্য মাল্টার ভিসা সেবা সহজ করার উদ্যোগকে স্বাগত জানান, যা সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়ক হচ্ছে।

উভয় দেশ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক পরিসরে রাজনৈতিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদির পাশে থাকবে ঢাকা, ভারতে চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়

সাংবাদিকদের শামা ওবায়েদ সৌদির পাশে থাকবে ঢাকা, ভারতে চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়

৮৫ শতাংশ বাসাবাড়ির পানিতে মলের জীবাণু

জাতিসংঘসহ তিন সংস্থার তথ্য ৮৫ শতাংশ বাসাবাড়ির পানিতে মলের জীবাণু

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিক্ষোভকারীদের আটক নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ‘অযাচিত হস্তক্ষেপ’ বলল ভারত

বিক্ষোভকারীদের আটক নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ‘অযাচিত হস্তক্ষেপ’ বলল ভারত

জাতিসংঘের আমন্ত্রণ, যুক্তরাষ্ট্রের বাধা—কার হাতে আসল ক্ষমতা?

জাতিসংঘের আমন্ত্রণ, যুক্তরাষ্ট্রের বাধা—কার হাতে আসল ক্ষমতা?

বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

আরও পড়ুন

বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

রিয়াদে হামলার পর ৬১টি ফ্লাইট স্থগিত, বিপাকে ৮ হাজার যাত্রী

রিয়াদে হামলার পর ৬১টি ফ্লাইট স্থগিত, বিপাকে ৮ হাজার যাত্রী

‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা কেউ কলকাঠি নাড়তে ব্যস্ত’

‘আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা কেউ কলকাঠি নাড়তে ব্যস্ত’

সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে

সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম