রিজভীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন আরিফুর রহমান
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (শিল্প মন্ত্রণালয়) ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) হিসেবে আরিফুর রহমান তুষারকে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রশাসন অধিশাখার সিদ্ধান্ত অনুযায়ী আরিফুর রহমান তুষারকে রিজভীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তুষার সরকারি বিধি অনুযায়ী বেতন-ভাতা পাবেন এবং উপদেষ্টার সন্তুষ্টি অনুযায়ী এই পদে দায়িত্ব পালন করবেন। একই দিনে তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন।
এছাড়া, রুহুল কবির রিজভীর জন্য আরও দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে মশিউর রহমানকে ব্যক্তিগত কর্মকর্তা এবং মহেদ আলীকে জমাদার হিসেবে নিয়োগের কথা আদেশে উল্লেখ করা হয়েছে।

