Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে: চিফ হুইপ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পিএম

সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে: চিফ হুইপ

অধিবেশনের কার্যক্রম চলাকালে মধ্যাহ্নভোজের জন্য বিরতি দেওয়ার আগে চিফ হুইপ সবাইকে আপ্যায়নে অংশ নেওয়ার আহ্বান জানান।

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের বৈঠকের বিরতিতে দুপুরে সংসদ সদস্যদের জন্য মধ্যাহ্নভোজের দাওয়াত দেন চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম।

এ সময় সংসদ সদস্যরা খাবারের মেন্যু জানতে চাইলে মজার ছলে চিফ হুইপ ‘তিমি ও হাঙর’ পরিবেশনের কথা বলেন।

শুক্রবার (১০ এপ্রিল) অধিবেশনের কার্যক্রম চলাকালে মধ্যাহ্নভোজের জন্য বিরতি দেওয়ার আগে চিফ হুইপ জুমার নামাজের পর সবাইকে সংসদ সদস্য ভবনের এলডি হলে আপ্যায়নে অংশ নেওয়ার আহ্বান জানান এবং স্পিকারকেও এতে যোগ দেওয়ার অনুরোধ করেন। 

চিফ হুইপ বলেন, আপনারা সবাই অবগত আছেন যে জুমার নামাজের পর আমাদের একটু মধ্যাহ্নভোজের ব্যবস্থা আছে। যেহেতু আমরা বিকালে আবারও সেশন করব, তাই সবাইকে সংসদ সদস্য ভবনে (এলডি হল) দাওয়াত করছি। নামাজের পর আমরা সবাই সেখানে যাব ইনশাআল্লাহ।

এ সময় কয়েকজন সদস্য আপ্যায়নের মেন্যু সম্পর্কে জানতে চাইলে মজার ছলে চিফ হুইপ বলেন, ভাই আপ্যায়নে সবই হয়। সদস্যবৃন্দ, আপনাদের জন্য সাগর থেকে তিনটি তিমি মাছ ধরে নিয়ে এসেছি এবং আরও দুটি হাঙর আসতেছে ইনশাআল্লাহ। তার এই সরস মন্তব্যে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম