Logo
Logo
×

Advertisement

জাতীয়

৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৭ এএম

৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন শুরু

Advertisement

চারদিনের মুলতবির পর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আবারও শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় এই অধিবেশনের ১৪তম দিনের কার্যক্রম শুরু হয়। 

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এদিনের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) স্পিকার চারদিনের জন্য সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

সেদিন সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’এবং ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’সহ মোট ২৪টি বিল পাশ হয়।

সব মিলিয়ে চলতি অধিবেশনে এ পর্যন্ত ৯১টি বিল পাশ হয়েছে। অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাশের সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে চারটি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়

Advertisement

জাতীয় সংসদ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

Advertisement

আরও পড়ুন

সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান

নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান

মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম