Logo
Logo
×

Advertisement

জাতীয়

গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগে বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতি ইথিওপিয়ার আহ্বান

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পিএম

গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগে বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতি ইথিওপিয়ার আহ্বান

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইথিওপিয়ান পররাষ্ট্রমন্ত্রী গেডিয়ন তিমোথিওসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

Advertisement

ইথিওপিয়া বাংলাদেশি কোম্পানিগুলোকে গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে। দেশটি তাদের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা তুলে ধরে নবায়নযোগ্য জ্বালানি, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, ওষুধশিল্প এবং শিল্প উৎপাদন খাতে বিনিয়োগের সুযোগের কথা উল্লেখ করেছে।

বুধবার (২২ এপ্রিল) ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, আদ্দিস আবাবায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইথিওপিয়ান পররাষ্ট্রমন্ত্রী গেডিয়ন তিমোথিওসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ আহ্বান জানায় দেশটি।

বৈঠকে গেডিয়ন ইথিওপিয়ার চলমান অর্থনৈতিক সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, ওষুধশিল্প, চিকিৎসা সরঞ্জাম উৎপাদনসহ বৃহত্তর শিল্পখাতকে অগ্রাধিকার বিনিয়োগ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেন।

তিনি বাংলাদেশি বিনিয়োগকারীদের এসব খাত অনুসন্ধানের আহ্বান জানান এবং পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্বের সম্ভাবনার কথা উল্লেখ করেন।

ড. খলিলুর রহমান বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ।

দুই পক্ষ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন এবং গভীরতর অর্থনৈতিক সম্পৃক্ততা ও খাতভিত্তিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ককে আরও উচ্চতায় উন্নীত করতে সম্মত হন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাশিয়ার ১২টি এসইউ-৩৫ যুদ্ধবিমান পেল ইথিওপিয়া

রাশিয়ার ১২টি এসইউ-৩৫ যুদ্ধবিমান পেল ইথিওপিয়া

জাতিসংঘে দুই দেশের মুখোমুখি অবস্থান, পরিস্থিতি সামলালেন খলিলুর রহমান

জাতিসংঘে দুই দেশের মুখোমুখি অবস্থান, পরিস্থিতি সামলালেন খলিলুর রহমান

মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ জন

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ জন

কমনওয়েলথ বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাবেন হুমায়ুন কবির

কমনওয়েলথ বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যাবেন হুমায়ুন কবির

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি

শীতের সবজি উঠলেও কমেনি দাম, যে অজুহাত ব্যবসায়ীদের

শীতের সবজি উঠলেও কমেনি দাম, যে অজুহাত ব্যবসায়ীদের

পিবিআইয়ের অভিযানে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার

পিবিআইয়ের অভিযানে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ পুলিশ হেফাজতে

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ পুলিশ হেফাজতে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম