Logo
Logo
×

Advertisement

জাতীয়

ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৫ পিএম

ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ

Advertisement

ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ এবং ইউনেস্কো বাংলাদেশের শিক্ষা প্রধান নরিহিদে ফুরুকাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, বিশেষ করে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতা ও কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেন মাহদী আমিন।

সাক্ষাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে উঠে আসে।

আলোচনায় সরকারের পরিকল্পিত ‘মিড ডে মিল’ কর্মসূচি নিয়ে ইউনেস্কো প্রতিনিধিরা ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং এ বিষয়ে বৈশ্বিক গাইডলাইন নিয়ে মতবিনিময় করেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ, জুতা এবং পাটের ব্যাগ বিতরণ কার্যক্রম নিয়েও আলোচনা হয়। অতি দ্রুতই শিক্ষার্থীদের এই উপহার পৌঁছে দেওয়ার পাইলট কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাক্ষাতে ইউনেস্কোর বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়। প্রতিনিধিরা বাংলাদেশে পরিকল্পিত ও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী

মাহদী আমিন বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

বিশ্বমঞ্চে বাংলায় জাতির কথা তুলে ধরে নতুন ইতিহাস গড়বেন প্রধানমন্ত্রী

বিশ্বমঞ্চে বাংলায় জাতির কথা তুলে ধরে নতুন ইতিহাস গড়বেন প্রধানমন্ত্রী

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আরও পড়ুন

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম