Logo
Logo
×

Advertisement

জাতীয়

ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ মে ২০২৬, ০২:০৪ পিএম

ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা

Advertisement

জনসেবাকে আরও সহজ ও দ্রুততর করার লক্ষ্য নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চালু করেছে ই-ফায়ার লাইসেন্স সেবা। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে মিরপুর-১০ এলাকায় অবস্থিত অধিদপ্তরের ইওসি ভবনের সম্মেলন কক্ষে এই ডিজিটাল সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে নাগরিকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ফায়ার লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। আবেদন থেকে শুরু করে লাইসেন্স প্রাপ্তি পর্যন্ত পুরো প্রক্রিয়াই ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পন্ন হবে। আগামী ১ মে থেকে নতুন ফায়ার লাইসেন্স প্রদান, লাইসেন্স নবায়ন এবং পুনর্মূল্যায়নসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে। একইসঙ্গে ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন গ্রহণ বন্ধ হয়ে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ই-ফায়ার লাইসেন্স বাস্তবায়ন টিমের প্রধান পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে কার্যক্রমটির প্রশংসা করে মত দেন পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন, উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান, বিএফএম; উপপরিচালক (চট্টগ্রাম বিভাগ) মো. জসীম উদ্দিন, বিএফএম (এস); উপপরিচালক (রংপুর বিভাগ) মো. আনোয়ারুল হক এবং সিলেটের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া। এ ছাড়া ওয়্যারহাউজ ইন্সপেক্টর মন্টু বিশ্বাসসহ আরও অনেকে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের পরিচালক, উপপরিচালক, কর্মকর্তা-কর্মচারী এবং ই-ফায়ার লাইসেন্স প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান পারকি র‌্যাবিট করপোরেশন লিমিটেডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। একইসঙ্গে দেশের বিভিন্ন বিভাগ থেকে ফায়ার সার্ভিসের বিভাগীয় উপপরিচালক, সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক ও ওয়্যারহাউজ ইন্সপেক্টররা অনলাইনে অংশ নেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্যোগ মোকাবিলায় ১ লাখ টিডিপি স্বেচ্ছাসেবী প্রস্তুতের পরিকল্পনা

দুর্যোগ মোকাবিলায় ১ লাখ টিডিপি স্বেচ্ছাসেবী প্রস্তুতের পরিকল্পনা

শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডের আগুন নিয়ন্ত্রণে

শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডের আগুন নিয়ন্ত্রণে

কালশি বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট

কালশি বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট

ফায়ার সার্ভিসে বড় নিয়োগ

ফায়ার সার্ভিসে বড় নিয়োগ

৫৫ ডিগ্রি তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা, যা জানাল ফায়ার সার্ভিস

৫৫ ডিগ্রি তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা, যা জানাল ফায়ার সার্ভিস

দেশের গুরুত্বপূর্ণ ২০ স্থানে হবে ফায়ার সার্ভিস স্টেশন

দেশের গুরুত্বপূর্ণ ২০ স্থানে হবে ফায়ার সার্ভিস স্টেশন

আরও পড়ুন

জীবননাশের শঙ্কা, জিয়াউলকে একা প্রিজন ভ্যানে না আনার আবেদন

জীবননাশের শঙ্কা, জিয়াউলকে একা প্রিজন ভ্যানে না আনার আবেদন

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিন বরখাস্ত

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিন বরখাস্ত

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার

বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম