Logo
Logo
×

Advertisement

জাতীয়

গির্জায় ফাদারকে বেঁধে লুটপাট, টাকা-জিনিসপত্র নিয়ে পালাল দুর্বৃত্তরা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ মে ২০২৬, ১০:৪৪ পিএম

গির্জায় ফাদারকে বেঁধে লুটপাট, টাকা-জিনিসপত্র নিয়ে পালাল দুর্বৃত্তরা

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর বারিধারায় একটি গির্জায় ঢুকে মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা গির্জার পরিচালককে হাত-পা ও মুখ বেঁধে প্রায় আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায়। ‘ডি মাজেন্ড গির্জার’ সীমানা প্রাচীর টপকে এবং জানালার গ্রিল কেটে তারা এ ঘটনা ঘটায়।

এ ঘটনায় অভিযান চালিয়ে ঢাকা ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরাঞ্চলের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত চালানো এ অভিযানে তাদের কাছ থেকে ২ লাখ ৪৮ হাজার টাকা, একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্র এবং গ্রিল কাটার যন্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— আবুল হোসেন রতন ওরফে হাবু (৩৬), মোহাম্মদ নিজাম ওরফে মিজান (৩৭) এবং আক্তার হোসেন মনা ওরফে মনির (৩৮)।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত। এসব আসক্তির খরচ মেটাতেই তারা এ ডাকাতির পরিকল্পনা করে।

শুক্রবার ভাটারা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ।

তিনি বলেন, ঘটনাটি গত ২৮ এপ্রিলের (মঙ্গলবার)। সেদিন দিবাগত রাত আড়াইটার দিকে মুখে মাস্ক পরা অবস্থায় দুজন দুষ্কৃতকারী ডি মাজেন্ড গির্জার দেয়াল টপকে ভেতরে ঢুকে প্রথমে গির্জার কর্মচারীদের কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। পরে তারা গির্জার পরিচালক ফাদার সুবাস পুলক গোমেজের অফিস রুমের গ্রিল কেটে ভেতরে ঢুকে ফাদারের হাত-পা ও মুখ বেঁধে অফিস রুমের আলমারি খুলে আড়াই লাখ টাকা, একটি পাসপোর্ট ও একটি জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র লুট করে। পরে আরেকজন দুষ্কৃতকারীর সহযোগিতায় দেয়াল টপকে ব্যাটারিচালিত রিকশায় করে তারা পালিয়ে যান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

আজিমপুর সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সময় দিলেন ২ সপ্তাহ

আজিমপুর সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সময় দিলেন ২ সপ্তাহ

বাংলাদেশে বেকার বসে আছেন শতকরা ২৯ জন উচ্চশিক্ষিত তরুণ

বাংলাদেশে বেকার বসে আছেন শতকরা ২৯ জন উচ্চশিক্ষিত তরুণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম