Logo
Logo
×

Advertisement

জাতীয়

এনজিও–এমএফআই রিসোর্সড পুলড ফান্ড উদ্বোধন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:০৯ পিএম

এনজিও–এমএফআই রিসোর্সড পুলড ফান্ড উদ্বোধন

এনজিও–এমএফআই রিসোর্সড পুলড ফান্ড উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

বাংলাদেশে স্থানীয়ভাবে পরিচালিত টেকসই মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এনজিও–এমএফআই রিসোর্সড পুলড ফান্ড। 

সোমবার সন্ধ্যায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্ভাবনী তহবিলের জাতীয় উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, আজকের এই উদ্যোগ আমাদের দেশের সামগ্রিক উন্নয়নে এবং যেকোনো দুর্যোগকালীন বা বিপদের মুহূর্তে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান এবং পিকেএসএফ-এর চেয়ারম্যান জাকির আহমেদ খান।

বিশেষ অতিথির বক্তব্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরী থথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. হেলাল উদ্দিন জানান, এমআরএ ২০২৫ সালের সেপ্টেম্বর মাস থেকে এই উদ্যোগের পাইলট পর্যায়কে অনুমোদন দিয়েছে। এই তহবিলের মূল লক্ষ্য হলো দেশের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর (এনজিও–এমএফআই) সম্পদ একত্রিত করে দুর্যোগকালীন দ্রুত সাড়া প্রদান এবং ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করা। এটি বৈদেশিক সহায়তার ওপর নির্ভরশীলতা কমিয়ে অভ্যন্তরীণ সম্পদ আহরণের মাধ্যমে একটি টেকসই ও স্বনির্ভর মানবিক ব্যবস্থা গড়ে তুলবে। 

স্টার্ট বাংলাদেশ হাব মূলত ৪০টি দেশি-বিদেশি এনজিও’র একটি জোট। এটি দ্রুত অর্থায়ন ও স্থানীয়ভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে স্থানীয়ভাবে পরিচালিত মানবিক কার্যক্রমকে শক্তিশালী করতে কাজ করছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা এই তহবিলের চারটি মূল উদ্দেশ্যের কথা জানান।  ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর আর্থিক স্থিতিশীলতা শক্তিশালী করা, দুর্যোগপূর্ব প্রস্তুতি ও সাড়াদান কার্যক্রম ত্বরান্বিত করা, দ্রুত, সময়োপযোগী এবং কার্যকর মানবিক সহায়তা নিশ্চিত করা ও স্থানীয়ভাবে সংগৃহীত সম্পদের মাধ্যমে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরতা কমানো।

স্টার্ট বাংলাদেশ হাব-এর চেয়ারম্যান ড. মো. শহিদ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টার্ট নেটওয়ার্ক (ইউকে)-এর হেড অফ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট সাজিদ রাইহান ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, পপি এবং এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন স্টার্ট বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার শফিউল আলম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ দেবে আশা এনজিও

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ দেবে আশা এনজিও

নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, প্রভিডেন্ট ফান্ডসহ মিলবে যেসব সুবিধা

নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, প্রভিডেন্ট ফান্ডসহ মিলবে যেসব সুবিধা

চাকরি দেবে আশা এনজিও, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন যেসব সুবিধা

চাকরি দেবে আশা এনজিও, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন যেসব সুবিধা

টিএমএসএসে ৫ পদে ১৪০০ জনের বিশাল নিয়োগ

টিএমএসএসে ৫ পদে ১৪০০ জনের বিশাল নিয়োগ

জনবল নেবে ব্র্যাক এনজিও, আবেদনে নেই বয়সসীমা

জনবল নেবে ব্র্যাক এনজিও, আবেদনে নেই বয়সসীমা

‘অ্যাসোসিয়েট অফিসার’ পদে নিয়োগ দেবে অ্যাকশনএইড, বেতন ৫৬ হাজার টাকা

‘অ্যাসোসিয়েট অফিসার’ পদে নিয়োগ দেবে অ্যাকশনএইড, বেতন ৫৬ হাজার টাকা

আরও পড়ুন

ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

কুয়াশা পড়ছে, শীত কি দ্রুতই আসবে?

কুয়াশা পড়ছে, শীত কি দ্রুতই আসবে?

আজ ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী

৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম