Logo
Logo
×

Advertisement

জাতীয়

সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৮:২১ পিএম

সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: বাসস

Advertisement

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হলে ভারতের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের ‘পুশইন’ না হয়, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, কুরবানির পশুরহাটের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কাঁটাতারের বেড়া নিয়ে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে কিনা- সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব নিয়ে আমরা দুই দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখি। কোন দেশের অঙ্গরাজ্যের একটা নির্বাচন হল তার ফলাফল কি হলো তার একটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নো ম্যান ল্যান্ডস বজায় রেখে দিতে চায়, সেটা এটা কূটনৈতিকভাবে আলোচনা হবে। কিন্তু সেটা তো ভারত সরকারের পক্ষ থেকে আমরা প্র্যাকটিক্যালি দেখিনি। তাদের কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানাতে হবে তারপর সেটি কূটনৈতিকভাবে আলোচনা হবে।

ভারতের অঙ্গরাজ্যের নির্বাচন বা অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক প্রভাব পড়ার শঙ্কা নাকচ করে দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখে। সীমান্ত দিয়ে কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ রোধে বিজিবি সর্বদা জাগ্রত রয়েছে।

ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং মহাসড়কের গর্তগুলো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলা হয়েছে। ফেরি ও লঞ্চে যাত্রী ও পশু পরিবহনে হেনস্তা বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, সরকারের গৃহীত এসব পদক্ষেপের ফলে দেশবাসী অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে তলব ভারতের

পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে তলব ভারতের

নেত্র নিউজের প্রতিবেদন নিয়ে প্রতিবাদ বিজিবির

নেত্র নিউজের প্রতিবেদন নিয়ে প্রতিবাদ বিজিবির

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

৪৫৯২ জনবল নিয়ে যাত্রা সাইবার পুলিশ ইউনিটের

অস্ত্র-গুলি-শাড়িসহ কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

অস্ত্র-গুলি-শাড়িসহ কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

সরকার কি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানে যাবে, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার কি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানে যাবে, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

পরবর্তী ধাপ নিয়ে সিদ্ধান্তের অপেক্ষা মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ

মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম