Logo
Logo
×

Advertisement

জাতীয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ মে ২০২৬, ১০:২৫ পিএম

বুধবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ফাইল ছবি

Advertisement

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল ৮ ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১২ মে) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

বলা হয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের স্বার্থে আগামী বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারের আওতাধীন হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক), দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী এলাকা, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর ও গোলামবাজার মহিলা মাদ্রাসা এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

হাবিবনগর ফিডারটির বর্তমান পিক লোড প্রায় চার মেগাওয়াট, যা স্বাভাবিকের তুলনায় অধিক। গ্রাহকদের আরও মানসম্মত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ফিডারটির লোড বিভাজনের মাধ্যমে নতুন ফিডার নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে। এর ফলে সিস্টেম লস হ্রাস পাবে এবং ভবিষ্যতে গ্রাহকরা আরও উন্নত সেবা উপভোগ করবেন।

Advertisement

রাজধানীর খবর বিদ্যুৎ

Advertisement

আরও পড়ুন

ওয়ারিশ সনদ তুলবেন যেভাবে

ওয়ারিশ সনদ তুলবেন যেভাবে

৪৮০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে এসআর এনার্জির চুক্তি

৪৮০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে এসআর এনার্জির চুক্তি

রাজধানীতে তিন বাসে আগুন

রাজধানীতে তিন বাসে আগুন

শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহদী আমিন

শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহদী আমিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম